ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রি শুরু
২৫ মে, ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রি শুরু

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
৩১-০৭-২০২৩ ১১:০৮ পূর্বাহ্ন
ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রি শুরু

সোমবার (৩১ জুলাই) সকালেফরিদগঞ্জ পৌর এলাকায় জুলাই মাসের টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। 

পৌরসভা কার্যালয়ের সামনে ও প্রেসক্লাব চত্বরে এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র , ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় তিনি বলেণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সারবিশে^। সেই জন্য এদেশের দরিদ্র জনগোষ্ঠী যাতে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় কয়েককটি সামগ্রী কিনতে পারে সেই জন্য টিসিবি মাধ্যমে পণ্য বিক্রির এই  উদ্যোগ। সরকার ১কোটি পরিবারের হাতে টিসিবি পণ্য তুলে দিচ্ছেন।  

ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ জানায়, জুলাই মাস থেকে ২কেজি করে তেল ও মুসরি ডালের সাথে ৫ কেজি চালও স্বল্পমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পৌর এলাকার ২৯৯২টি কার্ডের মধ্যে ৫,৬,৭,৮,ও ৯নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের মধ্যে প্রায় ১হাজরর ৫শত কার্ড বিলি করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) এসব এলাকার  কার্ডধারী লোকজেনর মাঝে পণ্য বিক্রি করা হচ্ছে।

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ৩১-০৭-২০২৩ ১১:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 81 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া