শিরোনামঃ
নিউজ এডিটর ০১-০৮-২০২৩ ১২:০৯ পূর্বাহ্ন |
সাংবাদিকতায় বিশেষ সম্মাননা হিসেবে ‘রতন স্মৃতি পদক’ পেলেন হিলশা নিউজের সম্পাদক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ও কালবেলা'র চাঁদপুর প্রতিনিধি অমরেশ দত্ত জয়।
গতকাল রবিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে অতিথিরা তাঁর হাতে পদক তুলে দেন।
একটি বেসরকারি টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও বিএমএসএফ এর সহ-সভাপতি ছিলেন সাংবাদিক রতন সরকার। তার মৃত্যুতে বিএমএসএফ-এর পক্ষে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সারা দেশে থেকে কয়েকজন সাংবাদিককে এই স্মৃতি পদক দেওয়া হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর এক যুগ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, বিএমএসএফ’র আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পী সরদার, বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর প্রমুখ।
দিনব্যাপী এই অনুষ্ঠানের সারা দেশের কয়েক’শ সাংবাদিক উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া