চাঁদপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা
২০ জুন, ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০১-০৮-২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন
চাঁদপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সারাদেশের মত চাঁদপুরেও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।গত জুলাই মাসে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এ ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৩১ জন। যার মধ্যে ২০৬ জন পুরুষ ১০৫ জন মহিলা এবং ২০ জন শিশু রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৯ জন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৭ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হাসপাতালে তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান বলেন, আমাদের পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী হয়েছে। রোগীদের সেবা জন্য পৃথক দুটি ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।রোগীর সংখ্যা বেশি হওয়ার আমরা নিচে ও বারান্দায় ফ্লোরে বিছানা করে চিকিৎসা দিচ্ছি। আমাদের চিকিৎসক,নার্স ও অন্যান্য সকলে রোগীদের সেবা প্রদান করছেন।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে।কোন ভাবেই যেন পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে।দিনে কিংবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।আর ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০১-০৮-২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া