সাংবাদিক আজাদ তালুকদার আর নেই
১৯ জুন, ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সাংবাদিক আজাদ তালুকদার আর নেই

চট্টগ্রাম ব্যুরো:
০২-০৮-২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন
সাংবাদিক আজাদ তালুকদার আর নেই

একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই। মঙ্গলবার (১ আগষ্ট) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে চিকিৎসা শেষে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
আজাদ তালুকদার ১৯৭৮ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মৃত খায়ের আহমেদ তালুকদার, মা মৃত জাহান আরা বেগম।

বুধবার জোহরের নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে প্রথম জানাজে শেষে তার কফিন নেওয়া হবে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে। সেখানে দুপুর আড়াইটার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে নেওয়া হবে গ্রামের বাড়ি উত্তর রাঙ্গুনিয়ায়। বাদে আসর তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়েন সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

সাংবাদিক আজাদ তালুকদার ১৯৯৫ সাল থেকে বন্দরনগরীতে সাংবাদিকতা করে আসছেন। তিনি এর আগে একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, অধুনালুপ্ত দৈনিক সকালের খবর, ট্রান্সকম গ্রুপের সিস্টার কনসার্ন সাপ্তাহিক ২০০০, আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিস, এফএম রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে একুশে পত্রিকা সম্পাদনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।

করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালে মাত্র ১৪ দিনে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজাদ তালুকদার। করোনাকালে সবাই যখন চিকিৎসা পাওয়া নিয়ে চিন্তায় অস্থির, তখনই তাঁরা করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের ব্যবস্থা করেছেন। সাংবাদিক হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি।


চট্টগ্রাম ব্যুরো: ০২-০৮-২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া