শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০২-০৮-২০২৩ ১২:৩৩ অপরাহ্ন |
গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর হাসপাতালে ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন। যার মধ্যে পুরুষ ১২ জন মহিলা ৫ জন এবং শিশু ৩ জন। বুধবার (২ আগষ্ট) চাঁদপুর সদর হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে জনাব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুতে ১ জুলাই থেকে ১ আগষ্ট পর্যন্ত মোট উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৫১ জন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন। যার মধ্যে পুরুষ ৩১ জন মহিলা ২১ জন এবং শিশু ৬ জন। মঙ্গলবার (১ আগষ্ট) চিকিৎসাধীন ছিলেন ৪৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে ৩ জন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া