অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
০১ জুন, ২০২৬ ০২:৫০ পূর্বাহ্ন

  

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৩-০৮-২০২৩ ১০:০৩ অপরাহ্ন
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল নিজেই এ ঘোষণা দেন। ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না ড্যাশিং ওপেনার। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী। তামিমের অবর্তমানে কে ওয়ানডে অধিনায়ক হবেন—এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৩-০৮-২০২৩ ১০:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া