শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০৮-২০২৩ ০৬:৪৯ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আখী আক্তার (১৭) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামের প্রবাসী আক্তার হোসেন ও স্বপ্না দম্পতির মেয়ে। আখী একই উপজেলার চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন ও মৃতের স্বজনরা জানান, আখির বাবা ৭ বছর পূর্বে তাঁর মাকে রেখে মোবাইল ফোনের সম্পর্ক তৈরী করে রামগঞ্জ উপজেলার ফাতেমা বেগম রুনা-কে বিয়ে করে। পরবর্তিতে তাঁর গর্ভধারিনী মা স্বপ্না বেগমের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদেরপর থেকে আখী আক্তার তার ছোট ভাই মো. সানী-কে তার নতুন মায়ের কাছে থাকতো। নতুন মায়ের কাছে সে বড় হয়েছে। সম্প্রতি সময়ে আখী আক্তার জনৈক এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে তার মা তাকে মাঝে মধ্যে বকাঝকা করতো। ঘটনারদিন সকালে তার ছোট ভাইয়ের কাছ থেকে মোবাইল ফোন চেয়েছিল আখী আক্তার তাঁর প্রেমিকের সাথে কথা বলার জন্য। তাঁর ছোট ভাই মোবাইল না দিলে সে নিজের রুমে গিয়ে ধরজা বন্ধ করে দেয়। তাকে বারংবার ডাকাকাকি করলেও তার কোন সাড়াশব্দ পাওয়া যাই নি। পরবর্তিতে তাঁর চাচাতো ভাই আবু নাঈম (৯) জানালা দিয়ে দেখতে পায় আখী আক্তার সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরবর্তিতে তার মাঁয়ের ডাকচিৎকার শোনে প্রতিবেশিরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আখী আকারকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিয়ে আখীর সৎ মা ফাতেমা বেগম রুনা বলেন, সকালে সে ঘুমের থেকে উঠে নাস্তা করেছে, সে মোবাইল নিয়ে কোন ছেলের সাথে কথা বলে, তাই তাঁকে মোবাইল দেওয়া হইনি। এতে সে অভিমান করে আত্মহত্যা করেছে।
এদিয়ে খবর পেয়ে তাঁর গর্ভধারিনী মা স্বপ্ন আক্তার সহ পরিবারের অন্যান্য স্বজনরা ছুটে আসে। এ সময় সবাইকে মাটিতে লুটে পড়ে আহাজারী করতে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী বলেন, আখী আক্তারকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তার পরিবারের দাবি আখী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া