চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনায় নিখোঁজ একজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
২৭ নভেম্বর, ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন

  

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনায় নিখোঁজ একজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

নিউজ এডিটর
০৫-০৮-২০২৩ ১২:২৫ অপরাহ্ন
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনায় নিখোঁজ একজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া পটুয়াখালীর কালাইঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ মো: মূশরীন ইসলাম হৃদয়কে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (০৫ আগস্ট ২০২৩) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শনিবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাট গামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’ থেকে মেঘনা নদীতে পড়ে মো: মূশরীন ইসলাম হৃদয় নামের একজন নিখোঁজ হয়।

লঞ্চ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচরকে অবহিত করে। আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ এ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে শনিবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে তিনটায় নদীতে নিখোঁজ মো: মূশরীন ইসলাম হৃদয়কে জীবিত উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান পরবর্তী তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।


নিউজ এডিটর ০৫-০৮-২০২৩ ১২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 100 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া