শিরোনামঃ
নিউজ এডিটর ০৫-০৮-২০২৩ ০৫:৫৪ অপরাহ্ন |
কুমিল্লার বিজয়পুর ঘোষগাওঁয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসাইন (৮)। তারা জমজ ভাই। তৃতীয় শ্রেনীতে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, ঘটনাটি মর্মান্তিক। তাদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে তিনি শিশুদের নানার বাড়ি বিজয়পুর ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে তাদের বাড়ি করার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক পাশ থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫ ফিট/ ২০ ফিট এই গর্ত অনেক গভীর দেখতে পুকুরের মত পরিবার সূত্রে যা জানতে পারলাম, তারা হয়তো পানিতে খেলছিল।
এ সময় এক ভাই পড়ে গেলে আরেক ভাই তাকে দেখে বাঁচাতে যায়। এ ঘটনায় দুজনেই ডুবে মারা যায়। পরে পানি থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুই ভাইয়ের নিহতের বিষয়টি শুনেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবার ও স্থানীদের বরারত মৃত্যুর কারণ জানা গেছে। নিহতদের লাশ আইনি ব্যবস্থা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া