চাঁদপুরে প্রথমবারের মতো ইংরেজি বিতর্কের ওরিয়েন্টেশন এবং কর্মশালা অনুষ্ঠিত
২০ জুন, ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে প্রথমবারের মতো ইংরেজি বিতর্কের ওরিয়েন্টেশন এবং কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৫-০৮-২০২৩ ০৮:৩৮ অপরাহ্ন
চাঁদপুরে প্রথমবারের মতো ইংরেজি বিতর্কের ওরিয়েন্টেশন এবং কর্মশালা অনুষ্ঠিত
চাঁদপুরে প্রথমবারের মত ইংরেজি বিতর্ক এর ওরিয়েন্টেশন এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তন এ চাঁদপুর বিতর্ক একাডেমি ও চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিতার্কিকদের ইংরেজি বিতর্কের উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ও সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব বশির আহমেদ। তিনি তার আলোচনায় বিতর্কের সাফল্য, প্রাত্যহিক জীবনে গুরুত্ব ও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলেন।

তিনি তার বক্তব্যে বিতার্কিকদের উদ্দেশ্যে বলেন, জীবনের সফলতায় পৌঁছাতে বিতর্ক একটি অন্যতম সহায়ক। পড়ালেখার পাশাপাশি বিতর্ক তোমাদের সমাজে সাফল্যমন্ডিত ব্যক্তি হতে সহযোগিতা করবে। তোমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে তখন এর ভালো দিকগুলো গ্রহণ করবে। সামজিক যোগাযোগ মাধ্যমের সময় নষ্ট না করে তোমরা ইংরেজি ভাষার সিনেমা,সিরিয়াল, কার্টুন দেখবে যা তোমাদের জন্য সহায়ক হবে।ইংরেজি শব্দার্থ মনে রাখার চেষ্টা করবে,কেননা ইংরেজি বিতর্কের জন্য ইংরেজি শব্দার্থ জানার কোন বিকল্প নেই।

তাছাড়া কর্মশালায় সেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এনসিটিবির সিনিয়র স্পেশালিস্ট জনাব প্রফেসর মোঃ গোলাম মোস্তফা এবং চাঁদপুর বিতর্ক একাডেমী অধ্যক্ষ ও চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন এর সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত পিএইচএফ।

অনুষ্ঠানের ওরিয়েন্টেশন এর উদ্বোধন করেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব এর সভাপতি ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) সাইফুল ইসলাম পাটোয়ারী এবং অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

কর্মশালা সঞ্চালনা করেন চাঁদপুর ল্যাংগুয়েজ ক্লাব এর জয়েন্ট সেক্রেটারি জনাব মোঃ হানিফ ও চাঁদপুর ল্যাংগুয়েজ ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মুন্সী আব্দুল খালেক।

উল্লেখ্য কর্মশালায় চাঁদপুরের ছয়টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং কর্মশালা শেষে সকলকে সনদপত্র প্রদান করা হয়।


বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৫-০৮-২০২৩ ০৮:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া