শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৭-০৮-২০২৩ ০২:৩৮ অপরাহ্ন |
চাঁদপুর সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরো ১৫ জন। যার মধ্যে পুরুষ ১১ জন মহিলা ৩ জন এবং শিশু ১ জন। সোমবার (৭ আগষ্ট) চাঁদপুর সদর হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে জনাব নুরুউদ্দিন মোঃ জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুতে ১ জুলাই থেকে ৬ আগষ্ট পর্যন্ত মোট উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৪৪ জন। যার মধ্যে পুরুষ ২৭৮ জন মহিলা ১৩২ জন এবং শিশু ৩২ জন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৬০ জন। যার মধ্যে পুরুষ ৩৫ জন মহিলা ১৭ জন এবং শিশু ৮ জন।
শনিবার (৬ আগষ্ট) চিকিৎসাধীন ছিলেন ৬৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে ৫ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়েছে ৩ জন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া