পানিতে ভাসছে বন্দরনগরী, ৩০ বছরের রেকর্ড ভাঙলো বৃষ্টি
২৫ মে, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন

  

পানিতে ভাসছে বন্দরনগরী, ৩০ বছরের রেকর্ড ভাঙলো বৃষ্টি

চট্টগ্রাম ব্যুরো:
০৭-০৮-২০২৩ ০৫:১০ অপরাহ্ন
পানিতে ভাসছে বন্দরনগরী, ৩০ বছরের রেকর্ড ভাঙলো বৃষ্টি

গত তিনদিন  থেকে মাঝারি থেকে ভারি ধরণের বৃষ্টিপাত অব্যাহত আছে চট্টগ্রামে। আবহাওয়া অফিস বলছে, শ্রাবণের শেষ সময়ে চট্টগ্রামে এবার গত ৩০ বছরের চেয়ে রেকর্ড পারিমাণ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া গত তিনবছরে এবারেই প্রথম এমন ভরা বর্ষার নাগাল পেল নগরবাসী। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৭ দশমিক ৮ মিলিমিটার। 

সোমবার (৭ আগষ্ট) সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার। যদিও এর আগের দিন ৩২১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। তবে সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও সাধারণ বৃষ্টিতেও জলাবদ্ধতার কবলে পড়ে এ নগরীর মানুষেরা। অতি ভারি বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘন্টাও ভারী থেকে অতি ভারী বর্ষন হতে পারে। এর প্রভাবে পাহাড় ধ্বসেরও সম্ভাবনা রয়েছে। তবে আগামী পরশু থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতও কমে আসবে।'

টানা চারদিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে  নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, নিচতলার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। জলাবদ্ধতায় বাসাবন্দী হয়ে পড়ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গিয়ে ফেরত আসে।

সোমবার (৭ আগষ্ট) সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসায় নগরীর নিচু এলাকার কিছু জায়গায় জলাবদ্ধতা কেটে গেছে। তবে এখনও নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা রয়েছে। আবহাওয়া অফিস বলছে আরও  দুইদিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 


চট্টগ্রাম ব্যুরো: ০৭-০৮-২০২৩ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 107 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া