ফরিদগঞ্জে আওয়ামী যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
২৪ জুন, ২০২৬ ০৮:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে আওয়ামী যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
০৭-০৮-২০২৩ ০৫:১৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে আওয়ামী যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ


১৯৭৫ সালের ১৫ আগস্ট  নৃংশস হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার,  ৭৫এর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২০০৪ সালের ২১ আগস্ট হত্যকাণ্ডের মাস্টার মাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের ও কানাডার আদালতে ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্মারকলিপি পেশ ও মানববন্ধন করেছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুবলীগ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলম আয়াত, রাসেল মিয়াজী, রায়হানুজ্জামান, পৌরসভা যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন. হৃদয় কাজী, আল আমিন।

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুসফিকুর রহমান ইমু  গোাবিন্দপুর উত্তর যুবলীগের যুগ্মআহ্বায়ক মিশু পাটওয়ারী, রূপসা দক্ষিণ যুবলীগ নেতা রায়হান, রূপসা উত্তর যুবলীগ নেতা হাচান প্রমুখ।

এর আগে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর উল্লেখিত দাবীর সমর্থনে স্মারকলিপি পেশ করেছে। 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৭-০৮-২০২৩ ০৫:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 76 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া