ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৮ বছর পদার্পণ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
১৯ জুন, ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৮ বছর পদার্পণ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৭-০৮-২০২৩ ০৮:৪৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৮ বছর পদার্পণ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

সত্য প্রকাশে অবিচল এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটওয়ারী, সহ-সম্পাদক ডা. ইমাম হোসেন সৌরভ।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. মশিউর রহমান, আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবালসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লবের সিনিয়র সদস্য মো.দেলোয়ার হোসেন বেলাল’র মায়ের জন্য দোয়া, অসুস্থ সাংবাদিকদেরসহ দৈনিক চাঁদপুর দিগন্তের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০৮-২০২৩ ০৮:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 219 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া