ফরিদগঞ্জে নবাগত পুলিশ সুপারকে ফুলেল সংবর্ধনা
২৪ নভেম্বর, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে নবাগত পুলিশ সুপারকে ফুলেল সংবর্ধনা

অনলাইন ডেস্ক
০৭-০৮-২০২৩ ১০:২০ অপরাহ্ন
ফরিদগঞ্জে নবাগত পুলিশ সুপারকে ফুলেল সংবর্ধনা

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে বিপিএম, পিপিএম (বার) ফুলেল সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার (৭ আগষ্ট) বিকেলে ফরিদগঞ্জ থানা পরিদর্শনকালে এ সংবর্ধনা দেয়া হয়।

ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণের পর ফরিদগঞ্জ থানার পুলিশিং কার্যক্রম ও আইন শৃঙ্খলা বিষয়ে নিয়মিত খবরাখবর নেয়ার অংশ হিসেবে তিনি থানা পরিদর্শন করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, চাঁদপুর জেলায় যোগদানের পর পুলিশ সুপার মহোদয় ফরিদগঞ্জ থানা পরিদর্শনে আসেন। আগমনের পর তাঁকে সালাম প্রদান ও ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।

এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

থানা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবুল কালাম আজাদ।


অনলাইন ডেস্ক ০৭-০৮-২০২৩ ১০:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 50 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া