বিএনপিকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে যুবলীগের মানববন্ধন
২৪ জুন, ২০২৬ ০৭:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বিএনপিকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে যুবলীগের মানববন্ধন

অনলাইন ডেস্ক
০৭-০৮-২০২৩ ১০:২১ অপরাহ্ন
বিএনপিকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে যুবলীগের মানববন্ধন

১৫ আগস্ট ও ২১ শে আগস্টের মাস্টারমাইন্ডদের বিচার এবং বিএনপিকে নিষিদ্ধের দাবীতে মানববন্ধন করেছে চাঁদপুর পৌর যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা।

সোমবার (৭ আগস্ট )  সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় একযোগে চাঁদপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা যুবলীগের নেতা কর্মীরা।

বৃষ্টি উপেক্ষা করে এতে পৌর যুবলীগ, সদর থানা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ছিলেন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান অসংখ্য নেতা-কর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী মাঝি,জন্টু দাস, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল মালেক শেখ, চাঁদপুর সদর থানা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর মো. ইকবাল হোসেন বাবু পাটওয়ারী,পৌর যুবলীগের সদস্য এবং পৌর কাউন্সিলর অ্যাড. কবির চৌধুরী, যুবলীগ নেতা গাজী আব্দুল গণি, নজরুল ইসলাম বাদল, জিয়াউল আমিন দীপু, মঈন উদ্দীন হায়দার,যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম মিয়াজি,মো. মুকবুল হোসেন, ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, রাসেল আখন্দ,আসাদুজ্জামান সুমন,মোল্লা শাহাজানসহ আরো অনেকে।

মানববন্ধনে বলেন, ১৫ই আগস্টের হত্যাকান্ডে মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে জানান।

মানববন্ধন শেষে চাঁদপুর পৌর যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের হাতে স্মারকলিপি প্রদান করেন।


অনলাইন ডেস্ক ০৭-০৮-২০২৩ ১০:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 53 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া