চাঁদপুর মেডিকেল কলেজে ৩য় ব্যাচের রেসিডেনসিয়াল ফিল্ড সাইট ট্রেনিং উদ্বোধন
২০ জুন, ২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর মেডিকেল কলেজে ৩য় ব্যাচের রেসিডেনসিয়াল ফিল্ড সাইট ট্রেনিং উদ্বোধন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৮-০৮-২০২৩ ১২:০০ পূর্বাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজে ৩য় ব্যাচের রেসিডেনসিয়াল ফিল্ড সাইট ট্রেনিং উদ্বোধন
চাঁদপুরে মেডিকেল কলেজে ৩য় ব্যাচের রেসিডেনসিয়াল ফিল্ড সাইট ট্রেনিং উদ্বোধন হয়েছে। সোমবার (৭ আগষ্ট) কলেজের লেকচার হল -০১ এ কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, কমিউনিটি মেডিসিন আমাদের সমাজের সকলের সাথে সম্পৃক্ত। সমাজের সকল শ্রেনীর মানুষকে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা, সামাজিক বিভিন্ন ব্যাধি সম্পর্কে অবহিত করা এবং সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি মেডিসিন কাজ করে যাচ্ছে।আশা করি তোমার বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতাল পরিদর্শন করবে এবং সেখানখান কর্মকর্তা কর্মচারীদের সচেতন করবে। তাছাড়া গ্রামে গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা নিয়ে সচেতন করবে। এসব আরো বক্তব্য রাখেন কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ নারায়ণ চন্দ্র দাস এবং বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ নুরুল আলম। তাছাড়া কলেজের অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন। তাসনিম তাব্বাসুম আদিবা ও ইরাম ইয়ামিন খান এর উপস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাঈম হোসেন,উম্মে হাবিবা,হুমাইরা সুলতানা পিয়া এবং রুবাইয়া তাসনিম উর্বী।

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৮-০৮-২০২৩ ১২:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 224 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া