আজ দৈনিক চাঁদপুর দর্পণ'র প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী
১৯ জুন, ২০২৬ ০২:৪০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আজ দৈনিক চাঁদপুর দর্পণ'র প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক
০৮-০৮-২০২৩ ১২:৪০ অপরাহ্ন
আজ দৈনিক চাঁদপুর দর্পণ'র প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী

দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৭ আগষ্ট)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

দোয়ার অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ও ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ সকল শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুম ইকরাম চৌধুরীর ছোট ভাই দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক ও আর টিভি’র স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী।

এছাড়াও মরহুম ইকরাম চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাসায় পারিবারিক উদ্যোগে বাদ জোহর দোয়ার আয়োজন করা হয়েছে। একই দিন সকল উপজেলায় দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান ও প্রতিনিধিদের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ আগষ্ট শনিবার ভোর ৪টায় সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী কিডনী সংক্রান্ত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ইকরাম চৌধুরীর বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে, ৫ ভাই ও ৪ বোনসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


অনলাইন ডেস্ক ০৮-০৮-২০২৩ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া