শিরোনামঃ
নিউজ এডিটর ০৯-০৮-২০২৩ ০৬:৫৪ অপরাহ্ন |
বঙ্গবন্ধু কণ্যা ক্ষমতায় এসে সেই বঙ্গবন্ধুর দেখা স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই।
বুধবার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মো. গোলাম হোসেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান শিশির ও উপজেলা যুবলীগ সভাপতি শাহজালাল প্রধান।
এতে সভাপতিত্ব করেন গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির উদ্দিন।
সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।
এর আগে দুপুরে শোকের মাস উপলক্ষে সিসিমপুর মিয়ার বাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গোলাম হোসেন। এসময় আশপাশের এলাকার ২শতাধিক নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া