শিরোনামঃ
নিউজ এডিটর ০৯-০৮-২০২৩ ০৭:৪৮ অপরাহ্ন |
চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে শাহরাস্তি, মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলার পরে এবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজনও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই দুই উপজেলা গৃহহীন মুক্ত হয়।
বুুধাবর (৯ আগষ্ট) সকালে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে এসব গৃহ হস্তান্তর অনুষ্ঠান কার্যক্রম উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভূমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধনের সাথে সাথে দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ১৫৮ পরিবারকে পুনর্বাসনের লক্ষে দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭০ পরিবার, হাজীগঞ্জ উপজেলায় ৩৫ পরিবার, কচুয়া উপজেলায় ৩৮ পরিবার ও মতলব দক্ষিণ উপজেলায় ১৫ পরিবারের নিকট দলিল হস্তান্তর করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া