কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৩৮ পরিবার
১২ জুন, ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন

  

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৩৮ পরিবার

অনলাইন ডেস্ক
০৯-০৮-২০২৩ ১০:১৪ অপরাহ্ন
কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৩৮ পরিবার

চাঁদপুরের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়েছেন ৩৮টি পরিবার। বুধবার (৯ আগষ্ট) সারাদেশে ২২ হাজার ১শ ১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়ালি কনফারেন্সে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
এসময় এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ০৯-০৮-২০২৩ ১০:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া