নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান
২৭ নভেম্বর, ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন

  

নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক
০৯-০৮-২০২৩ ১০:২০ অপরাহ্ন
নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান

নৌ-পথের নিরাপত্তা আরো জোরদার ও নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১ টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম।

বুধবার (৯ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।

অভিযান চলাকালীন সময়ে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান। এই অভিযান বৃহস্পতিবার (১০ আগষ্ট) ভোররাত পর্যন্ত চলবে। রাতে বাল্কহেডের কারণে দুইদিন আগে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামানসহ নৌ পুলিশের আরো কর্মকর্তা অভিযানে উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ০৯-০৮-২০২৩ ১০:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 67 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া