শিরোনামঃ
নিউজ এডিটর ১১-০৮-২০২৩ ০৯:২৫ অপরাহ্ন |
তিনি বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার।
শুক্রবার( ১১ আগস্ট) বিকালে চাঁদপুর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ দেশের শিক্ষা ব্যবস্হার উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত-বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার পথ ধরেই মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় আতাউর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, এডভোকেট দেবাশীষ কর মধু, সিটি কলেজের দাতা সদস্য জামাল মোল্লা,কলেজের অধ্যক্ষ মো.সহিদুল ইসলাম প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া