জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৯ জুন, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৩-০৮-২০২৩ ০২:৩৬ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগষ্ট) কলেজের লেকচার হল-০১ এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী, কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ বিষয় থেকে ৩০টি প্রশ্ন করা হয়।

এই ৩০ টি প্রশ্নের উত্তর দেয়ার জন্য প্রতিযোগীদের ২০ মিনিট নির্ধারিত করা হয়। প্রতিযোগিতায় কলেজের সকল সেশনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, বাঙালি জাতি হিসেবে আমাদের সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। তোমাদের বিভিন্ন পরীক্ষা জন্য কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো সহায়ক হবে।

প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ নুরুল আলম।

উল্লেখ্য এর আগে শনিবার (১২ আগষ্ট) কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের দিন প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৩-০৮-২০২৩ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া