শিরোনামঃ
নিউজ এডিটর ১৩-০৮-২০২৩ ০৩:১১ অপরাহ্ন |
রবিবার (১৩ আগস্ট) চাঁদপুর সদরের পাল বাজার, চৌধুরীঘাট, কয়লাঘাট ও মোলহেডে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
বাজার তদারকি টিমের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
জানান, বাজার তদারকি অভিযানে কাঁচা কলাতে কেমিক্যাল মিশিয়ে পাকা করার সময় হাতেনাতে ধরা পড়ায় এক কলা ব্যবসায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পাল বাজারের চৌধুরীঘাটের অনেকগুলো কলার দোকান তদারকি করা হয়।
এসময় 'ভাই ভাই কলা আড়ত' প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিক্যাল (প্রোমোট - ইথিলিন) ব্যবহার করতে দেখা যায়।
ভোক্তা অধিকারের কর্মকর্তাদের দেখার সাথে সাথে দোকান মালিক তা লুকিয়ে রাখার চেষ্টা করলেও পরবর্তীতে ব্যবহৃত কেমিকেল হাতেনাতে ধরে ফেলা হয় এবং দোকান মালিক তার দোষ স্বীকার করেন।
খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভাই ভাই কলা আড়তকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তার অর্থ, স্বার্থ, স্বাস্থ্য ও অধিকার রক্ষার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান নুর হোসেন।
বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া