বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে : ড. সেলিম মাহমুদ
২৪ জুন, ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে : ড. সেলিম মাহমুদ

অনলাইন ডেস্ক
১৫-০৮-২০২৩ ১২:২৫ অপরাহ্ন
বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে : ড. সেলিম মাহমুদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন-বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হলেও এদেশে যারা হত্যার পরিকল্পনা করেছিল, তাদের বিচার হয়নি। কয়েকজন খুনি এখনো বিদেশে পালিয়ে রয়েছে। এখানেও ষড়যন্ত্র রয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  ১৫ আগস্ট শুধু এদেশের জন্যেই শোকের নয়, সারাবিশ্বের জন্যেও ১৫ আগষ্ট শোকের দিন। কারণ এদিনেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরকে দুষ্কৃতকারীরা হত্যা করেছিলো।

পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ গাজীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, মো. মনির হোসেন, আখতার হোসাইন, রেজাউল মাওলা হেলাল মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল।

আওয়ামীলীগ নেতা কবির হোসেন মজুমদার, ওমর ফারুক, সোহরাব হোসেন সুমন, এনামুল হক শামীম, যুবলীগ নেতা মাসুদুর রহমান বাবুল, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম শামীমসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ১৫-০৮-২০২৩ ১২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 114 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া