দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হতে যাচ্ছে : এমপি রুহুল
০২ জুন, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন

  

দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হতে যাচ্ছে : এমপি রুহুল

অনলাইন ডেস্ক
১৫-০৮-২০২৩ ১২:২৭ অপরাহ্ন
দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হতে যাচ্ছে : এমপি রুহুল

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল বলেছেন, মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনা করলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।তোমরাই জাতি গঠনে ভূমিকা রাখবে।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, বাঙালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উন্নয়নের রূপকার দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ জাতির জনকের কন্যার হাত ধরে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে।

বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হতে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সে উন্নয়নের ছোয়া থেকে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর ২ (মতলব উত্তর দক্ষিণ) ও বাদ যায়নি।
১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করে একদল পথভ্রষ্ট সৈনিক, তাকে হারানোর পর বাঙালী জাতির পথভ্রষ্ট হতে চলেছিল। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেন এবং বর্তমানে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী রাজাকারেরা ৭১ এর ১৫ আগস্ট কালো রাতে পরিকল্পিত ভাবে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। এতে করে আমরা হারিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে আমি বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের আত্মার শান্তি কামনা করছি।

এমপি নুরুল আমিন রুহুল আরো বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। তাই মনোযোগ সহকারে লেখাপড়া করে আগামী দিনে জাতির হাল ধরতে হবে। সরকারের মিশন স্মার্ট বাংলাদেশ গড়ার সহযোগী হিসেবে কাজ করতে হবে। 

মাসুদ রানা পাটোয়ারী আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর সভাপতির সভাপতিত্বে এবং আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আঃ মান্নানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, সাধারণ সম্পাদক মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী ও চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা পরিষদ বিএইচএম কবির আহমেদ, ওসি (তদন্ত) মতলব দক্ষিণ থানা সালেহ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুবিন সুজন ভাইস চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান বিআরডিবি,গোলাম মোস্তফা সাবেক যুগ্ম আহবায়ক মতলব দক্ষিণ উপজেলা যুবলীগ, চান মিয়া তালুকদার সভাপতি নায়েরগাও দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ,আবুল খায়ের সাংগঠনিক সম্পাদক নায়েরগাও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ,লায়ন জয়নাল আবেদিন সভাপতি  নায়েরগাও উচ্চ বিদ্যালয় গর্ভনিং বডি, মোঃ রিয়াদুল আলম সাবেক সহ-সভাপতি চাঁদপুর জেলা ছাত্রলীগ,মোঃ কাউসার আলম পান্না, সাধারণ সম্পাদক মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ, মো: আবু সুফিয়ান যুগ্ম সাধারণ সম্পাদক মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ, মোঃ শাওন যুগ্ম সাধারণ সম্পাদক মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ প্রমুখ।


অনলাইন ডেস্ক ১৫-০৮-২০২৩ ১২:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 180 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া