শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৫-০৮-২০২৩ ০৩:৩৩ অপরাহ্ন |
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) হাসপাতালের কনফারেন্স রুমে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু নামটি আমাদের বাঙালি জাতির সাথে মিশে আছে। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নামটি মুছে দিতে চেয়েছিল। এই দিন (১৫ আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে তার স্বপরিবারে হত্যা করা হয়।ভাগক্রমে তার দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করার কারণে বেঁচে যায়। বঙ্গবন্ধু হত্যার পর তার হত্যার বিচার করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হত্যাকারীদের আইনের আওতায় আনা হয় এবং বিচার কার্য চলমান রয়েছে। কিন্তু অনেকেরই বিচার কার্য শেষ করা হয়নি। অনেকেই দেশের বাহিরে অবস্থান করছে। অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ।বঙ্গবন্ধু নেই কিন্তু ওনার রেখে যাওয়া কাজগুলো আমাদের সমাপ্ত করতে হবে। এই দেশকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হিসেবে গঠন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর পরিচালক ডাঃ একেএম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেন নি।আমাদের সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে তলা বিহীন ঝুড়িতে রূপান্তর করতে চেয়েছিল। বাঙালি জাতির উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের দ্বারাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএমএ সভাপতি ডাঃ সৈয়দ নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সোহেল আহমদ, চাঁদপুর মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী ।
চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ এর ৫ম বর্ষের শিক্ষার্থী আরদিন জাহান মিথুয়া, হাসপাতালের সিনিয়র নার্স শাহানা পারভীন, জুনিয়র নার্স মিথুন সাহা, টেকনিশিয়ান আবদুস সামাদ আজাদ, মেডিকেল টেকনোলজিস্ট ফয়েজ আহমেদ এবং প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ।
আলোচনা সভার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদ এর সহকারী ইমাম মাওলানা হাবিবুল্লাহ।
উল্লেখ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল এ চাঁদপুর মেডিকেল কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর চিকিৎসক,কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া