পাকিরা সেদিন বঙ্গবন্ধুকে মেরে ফেলার সাহস করতে পারে নি...... মেয়র আবুল খায়ের পাটওয়ারী
২৫ মে, ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন

  

পাকিরা সেদিন বঙ্গবন্ধুকে মেরে ফেলার সাহস করতে পারে নি...... মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১৫-০৮-২০২৩ ০৭:৩৬ অপরাহ্ন
পাকিরা সেদিন বঙ্গবন্ধুকে মেরে ফেলার সাহস করতে পারে নি...... মেয়র আবুল খায়ের পাটওয়ারী

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে  ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী নিবেদন,  আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পৌরসভার সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে পৌর কর্তৃপক্ষ। 
পৌর মিলনায়তনে পৌর নিবার্হী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান শাহের সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী। 
এসময় তিনি বলেন, বাঙালি জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জীবনের ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১৩টি বছর করাগারে কাটিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানী কারাগারে নিশ্চিত প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। কিন্তু পাকিরা সেদিন বঙ্গবন্ধুকে মেরে ফেলার সাহস করতে পারে নি। কিন্তু যেই দেশ ও দেশের জনগণকে তিনি নিজের পরিবারের চেয়ে বেশি ভালবাসতেন, সেই দেশের কিছু মানুষ তার সাথে বেঈমানী করলো। বিশ^াস ঘাতকতা করে তাকে দুইজন ছাড়া বাকীদের স্বপরিবারের হত্যা করলো। এই নির্মমতা পৃথিবীর আর কোন দেশেই হয়নি। বঙ্গবন্ধু ইচ্ছা ছিল এইদেশকে সোনার বাংলা গড়বেন। কিন্তু তিনি তা করে যেতে পারেন নি।  
এসময় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। পরে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৫-০৮-২০২৩ ০৭:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 65 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া