শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৫-০৮-২০২৩ ০৭:৫৮ অপরাহ্ন |
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, শোক র্যালী, আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে শোক র্যালীটি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পৌরসভার সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজলী নিবেদন শেষে পৌর আওয়ামীলীগের সহসভাপতি আব্বাছ বেপারীর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. সহিদ উল্ল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, পৌর আওয়ামীলীগের সহসভাপমি মোফাজ্জল হোসেন মোফা, পৌর আওয়ামীলীগ নেতা শ্রীকৃষ্ণ দাস, রসু মিয়া, রাধাকৃষ্ণ মাঝি প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র যারা করেছি তাদের সকলকেই আমরা চিনি ও জানি। তারা বারংবার এদেশের স্বাধীনতা, অর্থনীতি এবং ধর্মীয় বিশ^াসের উপর আঘাত আনতে চেয়েছে। ১৫ আগস্ট তারা শুধু জাতির পিতাকে হত্যা করে নি। তারা বঙ্গবন্ধু পরিবারের ১৮জন সদস্যকে হত্যা করেছে। ঘাতকরা প্রকাশ্যে নিজেদের হত্যার কথা স্বীকার করলেও বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় লাভবানরা তাদের পুরষ্কৃত করেছে। তাই সময় এসেছে এদের বিষদাঁত ভেঙ্গে ফেলার। নচেৎ তারা আবারো ছোবল আনার চেষ্টা করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া