ফরিদগঞ্জে বিনামূল্যে তিনশতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা
১২ জুন, ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে বিনামূল্যে তিনশতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১৬-০৮-২০২৩ ০৭:১০ অপরাহ্ন
ফরিদগঞ্জে বিনামূল্যে তিনশতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা

বুধবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র চক্ষু রোগে আক্রান্ত তিনশতাধিক নারী পুরুষ চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছে। 

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এর উদ্যোগে ও চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপতালের পরিচলনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। যাতে সড়ক দূরত্ব, অর্থাভাব এবং অসহায় পরিবারের গুলোর চোখের বিভিন্ন জটিলতায় আক্রান্তরা এখান থেকে সেবা গ্রহণ করতে পারে। এই চিকিৎসা ক্যাম্প থেকে সাধারণ চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন , লেন্স সংযোজন এবং চশমা প্রদান করা হয়। 

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা শারিরিক প্রতিবন্ধী বিশম্বর দাস জানান, আমি দুই পা হারিয়ে এমনিতেই অসহায়। অর্থাভাবের কারণে চোখের চিকিৎসা করাতে পারছি না। উপজেলা চেয়ারম্যানের আয়োজনে এই চিকিৎসা সেবা নিতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, তিনি নিজেও এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিয়েছি। শোক দিবসে এই ধরনের আয়োজন অনন্য। 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৬-০৮-২০২৩ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া