চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
২৭ নভেম্বর, ২০২৬ ০৪:৪৭ অপরাহ্ন

  

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিউজ এডিটর
১৮-০৮-২০২৩ ০৩:৩৫ অপরাহ্ন
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, চাঁদপুর স্টেশন।

শুক্রবার (১৮ আগস্ট) দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুররের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি গাজী সালাউদ্দীন তল্লাশী করে আনুমানিক ২৫ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৯২ লক্ষ ৫০ হাজার টাকা।

জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে উপিস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


নিউজ এডিটর ১৮-০৮-২০২৩ ০৩:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 71 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া