শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২১-০৮-২০২৩ ০২:১১ অপরাহ্ন |
ফরিদগঞ্জে মোছা. মাহমিদা (২২) আক্তার নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামে রবিবার (২০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। মৃত মাহমিদা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আব্দুর রশিদের বড় মেয়ে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, মাহমিদা আক্তার চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। ঘটনারদিন রবিবার সে কলেজের কথা বলে সারাদিন বাড়ির বাহিরে ছিল। সন্ধ্যায় ৭ টার সময় সে বাড়িতে এসে বসতবিল্ডিং এর বিতর নিজ শয়ন কক্ষের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষনপর মাহমিদার মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় প্রতিবেশিদের সহায়তায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে মাহমিদার মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মাহমিদা আক্তারের প্রতিবেশিরা জানান, মেয়েটি কলেজের কথা বলে সারাদিন বাড়ির বাহিরে ছিল, সন্ধ্যায় বাড়িতে এসে গলায় ফাঁস দিল। তার মৃত্যুর ঘটনায় কি এমন রহস্য লুকিয়ে আছে, তা তদন্ত করে বের করা জরুরী।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহমিদা আক্তারের মরদেহ উদ্ধার করে আজ সোমবার সকালে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া