চাঁমেক এ সন্ধানীতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
১৯ জুন, ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁমেক এ সন্ধানীতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২৪-০৮-২০২৩ ০১:৪০ অপরাহ্ন
চাঁমেক এ সন্ধানীতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানী করতে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) চাঁদপুর মেডিকেল কলেজ সন্ধানীর অফিস কক্ষে ক্যাম্প অনুষ্ঠিত।

সন্ধানী রোগী কল্যাণ বিষয়ক কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট উপকমিটির রোগী কল্যাণ বিষয়ক আহ্বায়ক নাকিবুল ইসলাম শুভ বলেন, সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট চাঁদপুরের মানুষের সেবায় কাজ করে যাবে।আমরা আমাদের কার্যক্রম আরো প্রসারিত করবো।সন্ধানী একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সন্ধারী সবসময় বিনামূল্যে রক্তদান ও চক্ষুদান কার্যক্রম পরিচালনা করছে।

সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট উপকমিটির সাংগঠনিক আহ্বায়ক সফওয়াত সাইফ উল্লাহ নাফিস বলেন, আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি।ডায়াবেটিস নির্ণয়,ব্লাড প্রেসার,পালস, ওজন পরিরাপ করছি।এসব দেখে যাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার তাদের সেসব বিষয় বলে দিচ্ছি। আমরা আশা করি খুব দ্রুতই চাঁদপুরের বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসায় গিয়ে আরো কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবো।

চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ২২ জন ব্যক্তিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় আনা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস নির্ণয়,ব্লাড প্রেসার, পালস এবং ওজন পরিমাপ করা হয় এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য ফ্রি মেডিকেল ক্যাম্প এ সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী এবং সহকারী অধ্যাপক(সার্জারী) ডাঃ হারুন অর রশিদ।।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২৪-০৮-২০২৩ ০১:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 269 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া