শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৫-০৮-২০২৩ ০৪:১৫ অপরাহ্ন |
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের পরের দিন ইকরাম হোসেন নামের সাত বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের ভুঁইয়া বাড়ি সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (২৩ আগষ্ট) দুপুরে শিশুটির নানার বাড়ি ওই গ্রামের ভুঁইয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। মারা যাওয়া শিশু ইকরাম হোসেন একই ইউনিয়নের পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের জমাদ্দার বাড়ির মো. আলম হোসেনের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার (২২ আগষ্ট) শিশু ইকরাম হোসেন তার মা ও ছোট বোনের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। বুধবার (২৩ আগষ্ট) শিশুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে শিশুটিকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে নানার বাড়ি সংলগ্ন কোদালিয়া খালের কালভার্টের নিচে শিশুটিকে মৃতবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া