শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৫-০৮-২০২৩ ০৪:৫০ অপরাহ্ন |
জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিেিয়াগ বিষয়ক উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেছেন, জাতীয় পার্টি এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে, ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে নয়। আপনারা জাতীয় পার্টির স্বর্ণযুগও দেখেছেন, আবার গত দুই আড়াই দশক ধরে বড় দুটি দলের চিত্র দেখতে পাচ্ছেন। আমরা মানুষকে দুর্ভোগে ফেলে স্বার্থ আদায় করার রাজনীতি করি না। আমাদের চেয়ারম্যান জি কাদের সর্বদা অহিংস রাজনীতিতে বিশ^াস করেন। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের বিশ^াস ও মূল্যায়ন সাথে নিয়ে অবশ্যই চমক দেখাবে। চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ফরিদগঞ্জ বাসী আগামী কয়েকমাস আমার জন্য কাজ করেন, আমি ওয়াদা দিচ্ছি আপনাদের ঋণ পরিশোধে আমি আগামী ৫ বছর রাতদিন কাজ করবো। আমি সকল দলমত মানুষদের সাথে নিয়ে স্মার্ট ফরিদগঞ্জ গড়বো।
শুক্রবার(২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এবং শুক্রবার(২৫ আগস্ট) বিকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোস্তফা পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্মসম্পাদক মাহফুজ, শেখ , উপজেলা যুব সংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ, বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ এবং মুঠো ফোনে শুভেচ্ছা জানান, জাতীয় যুব সংহির কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
কর্মীসভা শেষে উভয়স্থানে ৫শতাধিক অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন শেখ সাজ্জাদ রশিদ সুমন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া