নিজেদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে : শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ০১:৪১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নিজেদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
২৬-০৮-২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন
নিজেদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন প্রজন্ম আপনারা আমাদের বর্তমান, আপনারা আমাদের ভবিষ্যৎ। নিজেদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে। যারা এ দেশকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে প্রতিহত করতে আপনাদের প্রস্তুত থাকতে হবে। রাজনীতির নামে যেকোন অপশক্তি মাথানাড়া চাড়া দিতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে।

শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে পৌর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১৫ আগষ্ট সম্পর্কে আমাদের জানতে হবে বুঝতে হবে। কারণ ৭১ এর পরাজিত শক্তিরা তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। আর বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ ও দেশের মানুষ  বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারতো। তাদের কেউ দাবিয়ে রাখতে পারতো না। এজন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আর ২১ আগষ্টে তারই কন্যাকে সেই পরাজিত শক্তিরা নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা করেছিল। আর আমরা কি সেই ঘাতকদের ক্ষমতায় দেখতে চাই?
তিনি আরো বলেন, নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা। আগামী কিছু দিন পর নির্বাচন সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলের ভিতরে অসন্তোষ থাকতে পারে কিন্তু নৌকা মার্কাকে জয়ী করতে হবে। আপনাদের যেকোন অপশক্তিকে মোকাবেলায় মাঠে থাকতে হবে।
পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্নার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন।

পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম ও আশেকে রাসুল জাওয়াদের যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী প্রমুখ।

এসময় চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৬-০৮-২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 44 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া