হাজীগঞ্জে আওয়ামী লীগের শোক শোভাযাত্রা
২৩ জুন, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে আওয়ামী লীগের শোক শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
২৬-০৮-২০২৩ ০৭:২৭ অপরাহ্ন
হাজীগঞ্জে আওয়ামী লীগের শোক শোভাযাত্রা

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীর শোক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  কয়েক হাজার নারী পুরুষের অংশ গ্রহনে শোক শোভাযাত্রাটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশ প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রার পূর্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীনের সঞ্চালনে  আলোচনা সভা ও দোয়া মাহফিলে ওশোভাযাত্রাতে উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৬-০৮-২০২৩ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া