ফরিদগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
০৩ জুন, ২০২৬ ০৩:০২ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৭-০৮-২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে গলায় ফাঁস ফাতেমা বেগম (২২) নামক এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামে রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত ফাতেমা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী মো. সাহাবুদ্দিন’র স্ত্রী। তিনি এক সন্তানের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেন জানান, দুপুরে পরিবারের সবাই এক সাথে খাওয়া দাওয়া শেষে ফাতেমা বেগম তার বসতঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে ফাতেমা বেগমের শাশুড়ী রানী বেগম তাকে ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ঘরে প্রবেশ করে। এসময় ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে নিজেরাই মাটিতে নামিয়ে ফেলে। স্থানীয় এক চিকিৎসককে আনলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৭-০৮-২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 108 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া