শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৮-০৮-২০২৩ ১১:২২ পূর্বাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে ও পৌরসভার মাঠে টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত জননেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
ফরিদগঞ্জ পৌরসভায় মোট ২ হাজার ৮ শ পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরনের অংশ হিসেবে ৫,৬,৭,৮,ও ৯নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের পণ্য বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই পণ্য বিক্রয় করা হবে।
এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে এ পর্যায়ে ৪৭০ টাকার পণ্য হিসেবে প্রতিজনকে ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মুসরি ডাল ও ৫ কেজি চাল প্রদান করা হয়।
এ সময় পৌরসভার কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দউপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া