সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ নিহতের ঘটনায় মামলা
০৩ জুন, ২০২৬ ০৩:০১ পূর্বাহ্ন

  

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রাম ব্যুরো:
২৮-০৮-২০২৩ ০৭:০০ অপরাহ্ন
সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলেগেটে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গেটম্যান শাহরিয়ার মাহমুদ ওরফে দীপুকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি করেন সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামিউর রহমান। মামলায় গেটম্যান শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়। এর আগে রবিবার (২৭ আগস্ট) শাহরিয়ার মাহমুদকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার তদন্তে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে রবিবার (২৭ আগস্ট) দুর্ঘটনার পর ঘটনাটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এক সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা গেছে দুর্ঘটনার সময় গেটম্যান তার গেটে কর্তব্যরত অবস্থায় ছিলেন না। ফলে কর্তব্য অবহেলায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান চট্টগ্রাম রেলওয়ে থানায় গেটম্যানকে আসামি করে একটি মামলা করেন। ঘটনাটি তদন্তে তাদের জেলা পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কবির আহমেদকে প্রদান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর তারা তদন্ত শেষে পুলিশ সুপার বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেবে। এ ঘটনায় গেটম্যান এখনও পলাতক।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যানে থাকা পুলিশের ৩ সদস্য নিহত হন। আহত হন আরও দুই পুলিশ সদস্যসহ তিনজন। দুর্ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন শর্মার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, এসআই সুজন শর্মার মাথার হাড় ভেঙে গেছে। রবিবার (২৭ আগস্ট) দুই ঘণ্টা ধরে তার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার উন্নত চিকিৎসার বিষয়ে সোমবার (২৮ আগষ্ট) সিদ্ধান্ত হতে পারে।


চট্টগ্রাম ব্যুরো: ২৮-০৮-২০২৩ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া