শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৮-০৮-২০২৩ ০৭:৩২ অপরাহ্ন |
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ’র ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক শপথ’র ফরিদগঞ্জ প্রতিনিধিদের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশীদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী সাংবাদিক মো. হাবিবুর রহমান ফরিদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মাস্টার, সহ-সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, সহ-অর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, আইসিটি সম্পাদক গাজী মমিন, সামাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য জাকির হোসেন সৈকত, সদস্য ফখরুল ইসলাম, মামুন হোসাইন, জাকির হোসেন।
আলোচনা শেষে দৈনিক শপথ পত্রিকা, দেশবাসীর সার্বিক মঙ্গল ও উপস্থিতিদের অসুস্থ স্বজনদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাও. নজরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দৈনিক শপথের পক্ষ থেকে উপস্থিতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা প্রতিনিধি আবদুস সালাম, আমান উল্যাহ খাঁন ফারাবি ও মো. ফাহাদ খাঁন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া