ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদের ৪র্থ মৃত্যুবার্ষিকী কাল
২৫ মে, ২০২৬ ০৬:১০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদের ৪র্থ মৃত্যুবার্ষিকী কাল

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৯-০৮-২০২৩ ০৯:৫৪ অপরাহ্ন
ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদের ৪র্থ মৃত্যুবার্ষিকী কাল

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদ’র ৪র্থ মৃত্যুবার্ষিকী বুধবার (৩০ আগস্ট)।

জীবদ্দশায় তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাকাল থেকেই ছাত্র রাজনীতিতে অংশ নেন। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন, পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত নিজস্ব প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করেছেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এই নেতার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমের গ্রামের বাড়ী পৌর এলাকার নোয়াগাঁও সাউদ বাড়িতে পবিত্র কোরআন খতম ও যোহরের নামাজের পর পৌর এলাকার পূর্ব মিরপুর জামে মসজিদসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে সকলকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মরহুমের ছেলে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মাহবুব মোরশেদ।

উল্লেখ্য, ২০২৯ খ্রি. এই দিনে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৯-০৮-২০২৩ ০৯:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 295 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া