হাজীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ৩২ বছর পালিয়েও রক্ষা হয়নি
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন

  

হাজীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ৩২ বছর পালিয়েও রক্ষা হয়নি

অনলাইন ডেস্ক
৩০-০৮-২০২৩ ০৩:২৮ অপরাহ্ন
হাজীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ৩২ বছর পালিয়েও রক্ষা হয়নি

৩২ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লাবলু (৫৫) নামের এক ব্যক্তির।

মঙ্গলবার (৩০ আগষ্ট) দিনগত রাতে হাজীগঞ্জ থানা পুলিশ নারায়নগঞ্জেরর চাষাড়া থেকে গ্রেপ্তার করে চাঁদপুরের আদালতে হাজির করে। সে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ  জানায়, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে জবাই করে লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ ৫ জনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানায় একটি মামলা (নং-২) দায়ের করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকেসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এর মধ্যে ৩ জন আসামি পলাতক ছিলেন।

ইতিমধ্যে  লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবেই ৩২ বছর তিনি আত্মগোপনে ছিলেন। 

তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় লাবলুর অবস্থান নিশ্চিত করে নারায়নগঞ্জের চাষাড়া এলাকাে থেকে তাকে গ্রেপ্তার করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মিসবাহুল আলম চৌধুরী ও এএসআই পলাশ মজুমদার।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামি লাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।


অনলাইন ডেস্ক ৩০-০৮-২০২৩ ০৩:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 165 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া