চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা
০৮ মে, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
৩১-০৮-২০২৩ ১০:৩৯ অপরাহ্ন
চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব কামরুল হাসান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার চাঁদপুর মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। 

এসময় চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির সম্মানিত প্রতিনিধিবর্গের মতামত গ্রহণ করা হয়। শুভ জন্মাষ্টমী নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রনয়ণ করা হয় বিভিন্ন পরিকল্পনা।


অনলাইন ডেস্ক ৩১-০৮-২০২৩ ১০:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া