শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০১-০৯-২০২৩ ০৯:১৫ অপরাহ্ন |
চাঁদপুরে নারী সংগঠন "বিজয়ী" এর উদ্যোগে ২০ জন শিক্ষার্থীকে ফ্রিতে "অনলাইনে উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণ" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
"বিজয়ী তৈরিতে বিজয়ী"- এই স্লোগানে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরে স্থানীয় রেস্তোরাঁয় নারীদের স্বাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী" নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে এই প্রশিক্ষণ প্রদান করেন,ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওমর ফারুক। সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয়ী এর সদস্য সামিয়া রহমান ও উম্মে তাসনিম।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। সেই লক্ষ্যে কাজ করছে "বিজয়ী"।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিজয়ী'র সদস্য সামিয়া রহমান, উম্মে তাসলিম, উম্মে কুমকুম সুমাইয়া মুসকান, মাহমুদা আক্তার, রেশমি আক্তার, প্রেয়শি, জয়িতা বনিক, অদ্রিতা জান্নাত, আলিফা রহমান আলাইনা তানিশা খান, সাদিয়া সুলতানা, আলেয়া আরোহী মিরা,আফরাহ বিনতে আখিঁ, সানজু খান, রিতু, তানিশা ঐশীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া