ফরিদগঞ্জ থানার ওসি আবদুল মান্নান-কে বিদায় সংবর্ধনা
২৫ মে, ২০২৬ ০৬:১০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ থানার ওসি আবদুল মান্নান-কে বিদায় সংবর্ধনা

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০২-০৯-২০২৩ ০৬:৩৪ অপরাহ্ন
ফরিদগঞ্জ থানার ওসি আবদুল মান্নান-কে বিদায় সংবর্ধনা
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান’র বদলী জনিত বিদায় সংবর্ধনা জানিয়েছেন থানার পুলিশ সদস্যরা। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে থানায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ)’র সার্কেল পংকজ কুমার দে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠানে থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উপস্থিতিতে ওসিকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন। ওসি মো. আবদুল মান্নান ফরিদগঞ্জ থানায় ২০২২ সালের ১২ ডিসেম্বর যোগ দান করেন। থানার দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে ফেলেন থানার পরিবেশ। যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতা জায়গা করে নেয় সাধারণ মানুষের হৃদয়ে। থানাকে শতভাগ দালালমুক্ত ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন তিনি। প্রসঙ্গত ওসি মো. আবদুল মান্নানকে সম্প্রতি চট্টগ্রাম জেলায় বদলী করা হয়। অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামানসহ থানা পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০২-০৯-২০২৩ ০৬:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 67 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া