চাঁদপুর মডেল থানার ওসির সাথে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের মতবিনিময়
২৫ মে, ২০২৬ ০৬:১০ অপরাহ্ন

  

চাঁদপুর মডেল থানার ওসির সাথে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের মতবিনিময়

অনলাইন ডেস্ক
০৩-০৯-২০২৩ ০৯:৩৭ অপরাহ্ন
চাঁদপুর মডেল থানার ওসির সাথে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের মতবিনিময়

শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে চাঁদপুর মডেল থানায় সনাতন ধর্মালম্বী নেতা ও বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় সভা রবিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম।

তিনি এসময় বলেন, অতীতে যেভাবে শোভাযাত্রা হয়েছে সেদিকে নজর রাখতে হবে। শোভযাত্রা বাদ আছরের পরে শুরু হয়ে বাদ মাগরীবের মধ্যে শেষ করার বিষয়ে নজর রাখা। নেতৃবৃন্দকে শোভাযাত্রা সুশৃঙ্খল করতে প্রধান ভূমিকা রাখতে অনুরোধ জানান ওসি। জন্মাষ্ঠমীর শোভাযাত্রা সুন্দর ও সুশৃঙ্খল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, প্রফেসর রনজিৎ কুমার বনিক, সন্তোষ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, রাধা গোবিন্দ গোপ, তপন সরকার, মধুসুদ পেদ্দার, মানিক পোদ্দার, শমীরন ভঞ্জ, প্রবীর পেদ্দার, ডা. প্রনব চৌধুরী, কর্ন ত্রিপুরা, প্রশান্ত সেন, প্রকৌশলী কেশব কর, খোকন পেদ্দার, রতন দত্ত।

সভায় সিদ্ধান্ত: বাদ আছরের নামাজের পরে শোভাযাত্রা শুরু হয়ে বাদ মাগরিব আযানের পূর্বে শোভাযাত্রা শেষ করা। বাদ আছরের পূর্বে বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ায় উপস্থিত থাকার জন্য সীধান্ত গৃহীত হয়।


অনলাইন ডেস্ক ০৩-০৯-২০২৩ ০৯:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া