শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-০৯-২০২৩ ১১:৪২ পূর্বাহ্ন |
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর বাইরে পরিকল্পনামন্ত্রী নিজ ক্ষমতাবলে অনুমোদন দিয়েছেন এমন সাতটি প্রকল্প উপস্থাপন করা হবে অবগতির জন্য।
জানা গেছে, চাঁদপুর শহর ও এর আশপাশের ৩০ দশমিক ১২ একর এলাকায় চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন করা হচ্ছে। ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, ১০টি আবাসিক ভবন, ১১টি অনাবাসিক ভবন, ১২ হাজার ৯২৭টি মেডিকেল যন্ত্রপাতি এবং মোটরগাড়ি কেনা হবে। সে সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুমোদন পেলে ২০২৫ সালের জুনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে। ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়বে দুটি প্রকল্পের। এগুলো হলো বগুড়া শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া