শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-০৯-২০২৩ ০৫:৫৮ অপরাহ্ন |
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
জানা গেছে, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ১২ হাজার ৯৫১ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ২৬৭ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২৬শ’ ৭০ কোটি ১৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় করা হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করায় একনেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। এটি খুলে দেওয়ায় সাধারণ মানুষের চলাচলের সুবিধা হয়েছে। বাকি কাজগুলো যাতে দ্রুত শেষ যাতে হয় সেজন্য চেষ্টা করা হবে। সেজন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।তার নেতৃত্বে আমরা কাজ করে যাব।
মন্ত্রী আরও জানান, চাঁদপুর শহর ও এর আশপাশের ৩০ দশমিক ১২ একর এলাকায় স্থাপন করা হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ। এতে ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা। এজন্য প্রস্তাবিত প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, ১০টি আবাসিক ভবন তৈরি, ১১টি অনাবাসিক ভবন, লিফট, ১২ হাজার ৯২৭টি মেডিকেল যন্ত্রপাতি এবং তিনটি মোটর গাড়ি কেনা হবে। সেই সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি বছর শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া